চিতার দহন



তোমাকে দেখার বড় সাধ হয়,
আবছা আলোতে তোমার উষ্ণ হাত।
তোমার ব্যথিত হৃদয়, 
আমার উপস্থিতি আড়াল হবার ভয়ে, বিনিদ্র রাত।

অপ্রকাশিত প্রেম, যন্ত্রনা কাতর 
স্বভাবসিদ্ধ বেদনাবিধুর এক নারী
কত আলো, কত ছায়া, 
কত নিরব কান্না গগনবিদারী। 

নিজের জীবনটাকে পুড়ে যেতে দেখে,
ভয় কি পাও না তুমি হে প্রিয়জন?
না কি আমার চোখের দিকে চেয়ে থেকে,
বলো, "দেখো, আমার চিতার দহন!"


নবীনতর পূর্বতন