সুজাত ভাই



সুজাত ভাইয়ের কথা মনে পড়ে এই ফাল্গুনের রাতে,
জোসনার প্রান্তরে কতবার দেখা হতো তার সাথে।
কতবার ঘাসফড়িং এর পাখার নিচের শান্ত উষ্ণতায়,
গা এলিয়ে ঘাসের কোলে ঘুমাতেও মনে চায়।
কতবার আমরা হেঁটে চলে গেছি, পাশে বিষন্ন বক,
নলী বিল,থৌরাইলের পাশে জীবনের সংসপ্তক।
কতবার মাঠে ধানের শিষের শিশিরবিন্দুজলে ভিজে,
হেটেছি আমি, ভবঘুরে চিল, আর সুজাত ভাই নিজে। 

ধনেপাতার গন্ধে, সুগন্ধিত ফড়িং এর পাখা ও হৃদয়,
সেখানে এ প্রকৃতিতে সে আছে, এই মনে হয়।
মেহগনির পাতার নিচে চাঁদের নকশালী আলো,
ফাগুনের হাসনাহেনার ঘ্রাণে আকুল জীবন,
মনে পড়ে বসন্তের রাতে, সুজাত ভাইয়ের স্মিত আন্দোলন। 

নবীনতর পূর্বতন