সিলেট, তারিখ: ২৬/০৩/২০২৪ খ্রিস্টাব্দ।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামে সিলেট জেলা ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন আহমেদ ও তার পিতা মাইজগাঁও ইউপি আওয়ামী লীগের সভাপতি মইন উদ্দিন আহমদের বাড়িতে বিএনপি, জামাত-শিবির ও জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্যদের (alleged) হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তাপ ছড়িয়েছে। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের এই ঘটনায় থানা মামলা নিতে অস্বীকার করায় পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬শে মার্চ গভীর রাতে অস্ত্রসহ একদল সন্ত্রাসী শিহাব উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে জানমালের ব্যাপক ক্ষতি করে। শিহাবের মা ও বোন প্রাণে বেঁচে গেলেও তাদের বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হামলাকারীদের (identity) স্থানীয়রা বিএনপি, জামাত-শিবির ও হিজবুত তাহরীরের সদস্য হিসেবে চিহ্নিত করেছেন।
হামলার শিকার পরিবার ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলে ওসি মনিরুজ্জামান খান তা গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে সাংবাদিকরা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই ফোন তোলেনি।
বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলা শাখা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, শিহাবের পিতা মইন উদ্দিন আহমদ একজন সম্মানিত সালিশী ব্যক্তিত্ব, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও সামাজিক কর্মী ছিলেন, যিনি সর্বদা মানুষের সেবা করতেন। উল্লেখ্য, শিহাব উদ্দিন প্রায় দেড় বছর আগে দেশত্যাগ করেছেন, তাই এই হামলাকে "ইচ্ছাকৃত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত"বলে মনে করছেন স্থানীয়রা।
@ডেস্ক রিপো