তুহিনাদ্রীর প্রোফাইল থেকে

আমি রোজ সকালে যখন ঘুম থেকে উঠে, প্রথমেই জানালার বাইরে তাকাই। জানালার পাশের বড়ো গাছটায় প্রতিদিন একটা পাখি বসে থাকে, প্রতিদিন একই জায়গায়। আশ্চর্যের বিষয় হলো, এই পাখিটা কখনো উড়ে যায় না, আমি যতক্ষণ তাকিয়ে থাকি ততক্ষণ সেও থাকে, যেন আমার জন্যই সে অপেক্ষা করছে। প্রথম প্রথম আমি বিষয়টাকে তেমন গুরুত্ব দিইনি, ভাবতাম এটা তো শুধু একটা পাখি। কিন্তু ধীরে-ধীরে মনে হলো, হয়তো এই পাখির উপস্থিতি আমার জীবনের কোনো সংকেত, কোনো রহস্য বহন করছে।
একদিন সাহস করে আমি পাখিটার দিকে হাত বাড়ালাম। অদ্ভুতভাবে পাখিটা আমার হাতের দিকে উড়ে এলো, কিন্তু ঠিক তখনই বাতাসের ভেতর একটা চমক তৈরি হলো। হঠাৎ করেই যেন আমি অন্য এক জগতে পৌঁছে গেলাম। চারপাশে অদ্ভুত এক আলো, শব্দহীন পরিবেশ, আর পাখিটা তখন আমার হাতের মুঠোয়।
আমি দেখতে পেলাম এক অচেনা জগৎ, যেখানে কোনো মানুষ নেই, কেবল আলো আর ছায়ার খেলা। মনে হচ্ছিল আমি যেন এক নতুন যাত্রায়। পাখিটা আমাকে এ জগতে নিয়ে এসেছে যেনো আমার জীবনের গভীর অর্থ খুঁজে পাই। কিছুক্ষণ এই জগতে থাকার পর আমি বুঝতে পারলাম, এই পাখিটা আসলে আমার নিজের এক ধরণের প্রতিচ্ছবি!! আমার অবচেতন মন আমাকে এক নতুন উপলব্ধির দিকে নিয়ে আসতে চাচ্ছে।
এই অভিজ্ঞতা আমাকে অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিলো। আমি কি সত্যিই এ জীবনকে সম্পূর্ণ বুঝতে পেরেছি? নাকি প্রতিদিনের এই চেনা জীবনটা কেবল এক অদেখা জগতের আংশিক প্রতিচ্ছবি?
আমি জানি না, কিন্তু আমি এখনো প্রতিদিন সকালে সেই পাখিটার জন্য অপেক্ষা করি। কারণ সে আমার জীবনে নতুন যাত্রার পথপ্রদর্শক।
১৮-০৯-২০২৪