যেটা হয়েছে সেটা শুধু পিশাচদেরই শোভা পায়!
তেল,নুন,লাকড়ি,
বেকারদের চাকরি,
এসবের ধারো না কো ধার!,
নাম নিয়ে বসে আছো বঙ্গ সরকার!
এ কেমন পিশাচেরা জন্ম নিচ্ছে গ্রহে,
জ্বলে পুড়ে খেতে থাকে, ঐতিহ্য,সংগ্রাম৷ ইতিহাস!
কব*র থেকে তুলে খেতে বসে, পঁচা গলা জননীর লাশ!
আমাদের এ লজ্জা,ঢাকিবার পোশাক আজ লীন,
নতুন বোতলে ভরে পুরাতন মদ আসে,
নতুন আশা একেবারে ক্ষীন!