কপিরাইটিং

**Copywriting Secrets: হাবলু কি তাহলে ফাইনালি কপিরাইটিং নিয়ে খেলা শুরু করল।**

হাবলু আজ অনেক হতাশ। ফেসবুক অ্যাড চালাচ্ছে ঠিকই, কিন্তু click কম, engagement নেই, আর sales তো দূরের কথা!

বাবলু এসে বলল,
 *“তোর অ্যাডের headline-টা ঠিকঠাক আছে তো?”*

হাবলু অবাক হয়ে বলল,
 *“Headline? ওটা তো একটা সাধারণ লাইন লিখে দিছি। এতে আবার কী এমন?”*

বাবলু হাসল,
* “দোস্ত, headline-ই সবকিছু! ৮০% মানুষ কেবল headline পড়ে, আর মাত্র ২০% ভিতরের লেখা পড়ে। Headline খারাপ হলে কেউ ক্লিক করবে না। এবার শোন, কীভাবে headline লিখলে sales দিগুণ হবে!”*

**কেন Headline এত গুরুত্বপূর্ণ?**

প্রথম ইমপ্রেশন: আপনার অ্যাড বা কনটেন্ট দেখার প্রথম ৩ সেকেন্ডের মধ্যেই মানুষ সিদ্ধান্ত নেয়, দেখবে নাকি স্ক্রল করে চলে যাবে।

Attention-Grabbing Power: সঠিক headline না থাকলে click-through rate (CTR) কমে যাবে, আর conversion কমে যাবে।

Sales Psychology**:** একদম শুরুতে যদি curiosity, urgency, অথবা emotional trigger তৈরি না করতে পারেন, তাহলে মানুষ আগ্রহ হারাবে।

**Selling Headline বানানোর ৫টি সেরা টেকনিক**

**1. Urgency এবং Scarcity ব্যবহার কর**

মানুষ immediate action নিতে পছন্দ করে, যদি তারা মনে করে কিছু মিস হয়ে যাবে।

Example:**
** - "আর মাত্র ২৪ ঘণ্টার জন্য! ৫০% ডিসকাউন্ট, মিস হলেই লস"**
** - "Stock শেষ হওয়ার আগে নিয়ে নিন! শুধুমাত্র প্রথম ৫৫ জনের জন্য।"

কেন কাজ করে?
* Urgency (২৪ ঘণ্টা)
* Scarcity (মাত্র ৫৫ জনের জন্য)
* FOMO (Fear of Missing Out)

**2. Curiosity-Triggering Headline লিখুন**

মানুষ অজানা কিছু জানতে চায়, তাই curiosity-driven headline দ্রুত engagement বাড়ায়।

Example:**
-** "আপনার এড বাজেট ৫০% কমিয়ে ডাবল সেলস আনবেন যেভাবে?"
 "সফল মার্কেটাররা যেই ১টি মেথড ব্যবহার করে, যা কেউ আপনাকে বলবে না!"

কেন কাজ করে?

1- মানুষ উত্তর খুঁজবে

2- কৌতূহল তৈরি হবে, তাই ক্লিক করবে

**3. Problem-Solving Approach নিন**

যদি আপনার headline সরাসরি problem-solution approach নেয়, তাহলে audience আরও আগ্রহী হবে।

Example:**
** "Facebook Ads চলছে, কিন্তু সেলস নেই? আপনার এই ৩টি ভুল আপনার টাকা নষ্ট করছে!"**
** "Customer আসছে, কিনছে না? CTA-তে এই পরিবর্তন আনুন!"

কেন কাজ করে?
* মানুষ তার সমস্যার সমাধান চায়
* Immediate action নেওয়ার জন্য trigger করে

**4. Emotional Triggers ব্যবহার করুন**

মানুষ লজিক দিয়ে ভাবে, কিন্তু ইমোশন দিয়ে কিনে। তাই emotional headlines দারুণভাবে কাজ করে।

Example:**
** "আপনার বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ খাবার"
 "আপনার প্রিয়জনের বিশেষ দিনে বিশেষ  কিছু উপহার দিন"

 কেন কাজ করে?
* Emotionally connect করে
* Trust/love

**5. Numbers এবং Data ব্যবহার করুন**

সংখ্যা মানুষের চোখে আলাদা impact ফেলে, তাই সংখ্যাবহুল headline দ্রুত আকর্ষণ করে।

Example:
 "৭ দিনে বিক্রি ২০০% বাড়ানোর ৫টি সহজ উপায়!"**
** "৩ ধাপে Facebook Ad অপ্টিমাইজ করে CPC ৫০% কমান!"

কেন কাজ করে?
* স্পষ্টতা থাকে
* বিশ্বাসযোগ্যতা বাড়ায়

**Bonus: হাই-কনভার্টিং Headline এর ৩টি সিক্রেট ফর্মুলা!**

📌 **Formula 1: [Number] + [Trigger Word] + [Benefit]
** "৫ মিনিটে সেলস বাড়ানোর ৩টি সিক্রেট!"

📌 **Formula 2: [Question] + [Solution]
**  "আপনার ads কেন ব্যর্থ হচ্ছে? এই ১টি টিপস এর কারনে না তো!"

📌 **Formula 3: [Pain Point] + [Quick Solution]
** "কম engagement? মাত্র ১ পরিবর্তনে CTR ২গুণ করুন!"

হাবলু  বলল,
 *“দোস্ত, বুঝছি! Headline-টা ঠিক না থাকলে মানুষ ক্লিকই করবে না!”*

বাবলু  হেসে বলল,
 *“ঠিক বলেছিস! আর যখন strong headline লিখতে পারবি, তখনই sales বদলে যাবে!”*

আপনিও যদি চান আপনার এডস বা কনটেন্ট আরও বেশি ক্লিক, বেশি engagement, আর বেশি sales আসুক**,** তাহলে পারফেক্ট headline লিখা শিখতে হবে। আজ থেকেই ট্রাই করুন!

কালকে আবার নতুন টপিক নিয়ে আসছি! 🚀

#shahrianafis



নবীনতর পূর্বতন