কি করিলে বলো

আফজাল হুসাইন জাফিন

কি করিলে বল হবেনা এদেশে হানাহানি সংঘাত?
কি করিলে বলো, বন্ধ হবে অযথা রক্তপাত!
কি করিলে বলো, ক্ষান্ত হবে দুর্নীতিকারী হাত,
বন্ধ হবে এ প্রলয়লীলা শুনে কার মুনাজাত?
কি করিলে বলো, কান্না থামাবে মজলুম নরনারী?
কি করিলে বলো বন্ধ হবে গো ক্ষুধাতুর আহাজারি?
কি করিলে বলো, শান্ত হবে সম্ভম হারা বোন,
কি করিলে বলো, হবেনা'ক আর প্রতিবাদীগণ খুন?
কি করিলে বলো, গা বাচিয়ে শুধু কাপবে না ময়দান?
কি করিলে বলো, মুসলিম জাতি নির্ভয়ে দেবে প্রাণ?
নির্ভয়ে দেবে প্রাণ!

এমন কি কোন শাসক রয়েছে স্থির দণ্ডমান,
যে করিবে দূর নিজের দলের পাপী আর শয়তান?
যেখানে লাখো হাভাতে করছে কানফাটা চিৎকার,
সেখানে অযথা আলোকলীলা কে দেবে ধিক্কার?

কি করিলে বলো, কাঁদবে না শিশু সিরিয়া ফিলিস্তিন,
কি করিয়া বলো ভগ্ন হৃদয় জোড়া দেবে জা-ফিন?

কি করিলে বলো, শেকলমুক্ত হবে গো আলেমে দ্বীন?
আমাদের রাহবার পাঠাও রাব্বুল আ'লামিন।
আমাদের রাহবার পাঠাও রাব্বুল আ'লামিন।

গড্ডালিকার স্রোতে ভেসে হারাচ্ছি ই-মান,
কি করিলে বলো, কবর বলবে ইয়ে তো মুসলমান!
কি করিলে বলো আধুনিকতার কালো চাদরে মোড়া,
শরীয়তছাড়া কর্মযজ্ঞের আটকানো যাবে ঘোড়া!
কি করিলে বলো শান্ত হবে, কাশ্মীর আর চীন,
আমাদের রাহবার পাঠাও রাব্বুল আ'লামিন।
আমাদের রাহবার পাঠাও রাব্বুল আ'লামিন।

আকাশের বুকে তাকিয়ে দেখছি সোনালী গাঙচিল,
কবে আসবে আকাশ বিহারে ত্বইরান আবাবিল?
কি করিলে বলো বুকের তাজা রক্তের বিনিময়,
শিখব আমরা তোমার-চাইতে বড় আর কেউ নয়।

কি করিলে বলো, জান্নাত কিনি দিয়ে "জীবন-ঋণ,"
আমাদের রাহবার পাঠাও রাব্বুল আ'লামিন।
আমাদের রাহবার পাঠাও রাব্বুল আ'লামিন।

যেখানে আসবে পুঁজিবাদী আর ফ্যাসিবাদী সরকার,
#কবিতা

২০ জানুয়ারী ২০২১

নবীনতর পূর্বতন