গল্প: সৎমা
আল আমিন
ও মা,
তুমি নেই....
তাও বেশ আছি।
আমার নতুন মা ভীষণ ভালো খেতে দেয়...
বাসি ভাত পঁচা তরকারি আর নষ্ট ডাল...
আমার খুব ভালই পেট ভরে যায়...
-
ও মা জানো ?
আমি এখন কাপড় ধুতে পারি...
তাই প্রতিদিন বাড়ির সব লোকের,
কাপর ধুই আমি...
-
জানো মা,
পড়তে এখন আমার আর ভালো লাগেনা...
আমার এখন আর কোন বই নেই...
আমার এখন কোন খাতা নেই কলম নেই...
নেই কোন স্কুল ব্যাগ...
-
জানো মা?
আমার নতুন ছোট ভাই...
আমায় প্রায় লাথি দেয়...
আমায় ভীষণ ভালবাসে কিনা তাই...
ওকে আমি প্রতিদিন,
জুতো মোজা পরিয়ে দেই...
মাঝে মাঝে ওর বন্ধুদের ও পরাই...
এতে আমার আনন্দ হয় মা...
তোমার দেয়া বিছানাটা,
ভাই এর খুব পছন্দের...তাই ওই বিছানাটায় ভাই শুয়,আর
আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই...
আমার একটুও কষ্ট হয়না...
-
মা জানো?
ঈদ এলে আমি পুরনো কাপড় পাই...
সে কাপড়ে তোমার ছেলেকে রাজকুমার দেখায়...
যে কিনা এক রাজ্যহীন রাজকুমার...
-
মা জানো?
বৃষ্টি হলে আমি আজও ভয় পাই...
তোমার শেষ পরনে যে কাপড় ছিল,
ওটা ঘরথেকে লুকিয়ে এনেছি গো...
মা ওটা জুড়ে যে তোমার গন্ধ,
ও গন্ধে আমার আর ভয় হয়না...
-
মা আমার একটা কথা রাখবে?
আমায় কয়েক দিনের ছুটির ব্যবস্থা করে দেবে?
তোমার কাছে গিয়ে থাকব দুদিন...
আবেগী কথা
উত্তরমুছুন