কাটানিসারের কাঞ্চন কুমার কইল," কর্তা কমিটিতো করলেন, কিন্তু কার্তিকের কুড়িতেই কনফারেন্স করবেন কেন?" কর্তা কাঞ্চন কুমার কে কইলেন, " কার্তিকের কুড়িতে কজন কুখ্যাত ক্যাডার কলেজের কেন্টিনে কেষ্টকে কুপিয়েছে। কুপিয়ে কেষ্টর কপাল কেটেছে, কেষ্টর কব্জি কেটেছে। কলেজ কর্তৃপক্ষ কোর্টে কেইছ করেছে। কলংকিত কাজটা কার্তিকের কুড়িতেই করেছে কি-না, কনফারেন্সও করবো কার্তিকের কুড়িতেই।" কাঞ্চন কুমার কর্তাকে কইলেন," কষ্টের কথা কী কমু কর্তা! কেষ্টর ক্লাসমেট কালা কামরুল, কুফা কাঊছার, কানা কেরামত কালীকচ্ছে কনফারেন্সের কঠিন কুতসা করছে। কুতসাকারীরা কইতেছে, কলেজের কর্তাদের কী কালা কুত্তায় কামড়াইছে, কলেজের কর্তব্য কাজ করেনা, কাঙালি কেষ্টর কনফারেন্স করে!"