আমি আফজাল

আমি আবার বাড়ি ফিরছি। নিজের অস্তিত্বের প্রতি সন্ধিগ্ন আর উৎকণ্ঠিত হয়ে আমি বাড়ি ফিরছি। নিজেকে নিজেই দাফন করতে করতে আমি আমাদের আকাশের দিকে চলেছি। 
যেখানে ঘুঘুর ডাকে আমার ঘুম ভাঙতো, সেই মেঠোপথের উপর দিয়ে আমি যাচ্ছি। যে মাটির গুল্ম আর গাছেদের সাথে কথা বলে কেটেছে আমার শৈশব  আমি সেখানে ফিরে যাচ্ছি।
পাঠশালার ঠ্যাঙাড়ে আর স্বাধীন যে জীবন কাটিয়েছি আমি, আমি আমাদের শৈশবের ছায়া দেখতে সেখানে যাচ্ছি। 
আমি আফজাল, ৫ বছর বয়সে বাবা রবিউল আলম আর পিতামহ মরহুম আবুল হাসেমের হাতের আঙুল ধরে শিক্ষাজীবন শুরু করেছি। জীবনের এই অধ্যায়ে আমি একরাশ অভিমান নিয়ে আমার একাডেমিক শিক্ষা সমাপ্ত করেছি। 
মানুষ হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীর প্রতিকুলতায় নিজেকে হারিয়ে ফেলেছি বহুবার। ভুল, আত্মাভিমান, কষ্টের প্রাবল্যে মূঢ়ের মত স্থির হয়ে কষ্ট লুকিয়ে স্বাভাবিক থাকা আফজাল আমি।
এই পৃথিবীতে আমি এসেছি। জীবনের সাথে আমি লড়াই করতে থাকা আফজাল। 
আমি বাড়ি ফিরছি। আমার হয়ত নিজের কোন বাড়ি নেই।  ব্যথিত হৃদয় নিয়ে আমার শৈশবের বাতাসে খুঁজতে যাচ্ছি নিজের অস্তিত্ব!
নবীনতর পূর্বতন