সার্বভৌমত্ব ফিরে পেতে চাই

সার্বভৌমত্ব ফিরে পেতে চাই 
মুহাম্মদ আল আমিন 

আলো আঁধারি, মুখোমুখি এক সন্ধায় 
বসে ছিলাম সর্তযুক্ত দ্বিপাক্ষিক আলোচনায় 
আমরা সহমত পোষণ করে চুক্তিবদ্ধ হলাম
কেউ কারো সার্বভৌমত্ব লংঘন করবো না, 
                                      প্রভুত্বগিরিতো নয়ই । 

পর্যবেক্ষণে থাকা দূর আকাশের সন্ধ্যা তাঁরারা 
জ্বলজ্বল করে জ্বলে ওঠে প্রিয়তমার সলাজ মুখ
দক্ষিণা মিষ্টি হাওয়ার দুষ্টুমিতে মেতে ওঠে উরন্ত চুল
পিনপতন নিরবতায় চলে চোখে চোখে সহবাস । 

হঠাৎ কি জানি কি হলো তার -
কাল বৈশাখী ঝড়ের মতো প্রবন্ড গতিতে 
চুমোয় চুমোয় বিপর্যস্ত করে তুলে আমাকে
লংঘিত হলো চুক্তি বিধ্বস্ত শরীরে অসহায় আমি । 

বিচার চাইলাম এক জনের বান কি মুনের কাছে 
আমি আমার সারভৌমত্ব ফিরে পেতে চাই 
তিস্তা চুক্তির মতো কোনো ব্যুরোক্রেসি নৃত্য 
আমার একদম ভালো লাগে না । 

আমি আমার সারভৌমত্ব ফিরে পেতে চাই ।
নবীনতর পূর্বতন