আপন মানুষ

খুবই আপন মানুষ যখন,
হঠাৎ করেই পালটে গেছে।
বিশ্বাসের এক যুদ্ধ জাহাজ,
ভুল বন্দরে নোঙ্গেরেছে।

তখন আমি সেনাধ্যক্ষ,
 যুদ্ধ জয়ের বাসনা ভুলে।
অস্তিত্বের সমরনামায়,
নাম লিখেছি হৃদয় খুলে।

আশায় আশায় যুদ্ধে নেমে,
জয় করেছি ঊষর ভূমি।
প্রতিবারেই এই প্রেরণা, 
ক্ষণিক পরেই আসবে তুমি। 

তোমার জন্য পার হয়েছি,
উত্তাল এই আটলান্টিক 
কল্প রাজ্যে ভেবেছি তুমি,
ধেয়ে আসছো এদিকেই ঠিক।

কত জনপদ বিজয় করেছি,
কত মানুষের নিয়েছি প্রাণ।
যুদ্ধে আমরা সত্য পতাকা,
উঁচিয়ে গাইবো সাম্য গান। 

অথচ কে জানে, এই পৃথিবীটা,
ভালবাসা আর প্রেমের নয়।
একাই চলেছি বন্ধুর পথে,
জয় পরাজয় না করে ভয়।

আজকে যখন পেলাম খবর,
তুমি ভিড়েছ তাদের সাথ,
যাদের সাথেই সমর মোদের,
পরিকল্পনে কেটেছে রাত।

আজকে হয়ত আমায় নিয়েও,
হত্যার এক নকশা আঁকো,
আমি এখনি বুক পেতে আছি,
আমার দিকেই মিসাইল তাকো। 

তোমার জন্য একটা জীবন,
আমি তো বন্ধু দিতেই পারি,
আমার ইতিহাস তুমিই লিখবে,
বিনাশ হয়েছে অত্যাচারী। 

সাগর পাড়ের ওডেসি, আকিল,
প্রেমের জন্য কাতর স্মৃতি,
ভালবাসাতেও রাজনীতি হয়,
কখনো শুনেনি  বিষাদগীতি।

তুমারে বধিব কিভাবে ভেবেছো,
বন্ধু আমার আশার আলো?
আমার কবর রচিতে চেয়েছো,
সেটাই বরং অধিক ভালো। 

কোনদিন যদি স্নিগ্ধ চাঁদের 
ছায়ায় বসে এডেন তীরে,
আমার কথা মনে হয়ে তব,
অশ্রু ঝরে স্মৃতির ভীড়ে;

উপকূলের শীতল বাতাস,
আমার স্মৃতিতে কান্না করে-
সেদিন আমার ক্ষমা করো,
বাড়ন করো বসন্তরে।

সাগরপাড়ে পরিজন আমার,
পুত্র,কন্যা, পতিব্রতা শিষ্য নারী।
সত্যের জয় হবে ভেবে আজ,
যুদ্ধে তোমার অত্যাচারী। 

বন্ধু আমার উপসাগরের,
 ওপারে,আমার জন্মভূমি। 
শাহাদাতের পরে আমায়,
নিজের হাতেই দিয়ো ঘুমি।

ভালবাসার প্রতিদানে,
এই তো তোমার ইচ্ছে ছিলো,
ছলনা, আর রাজনীতিতে,
বেদনা গাঁথা কে উস্কে দিলো?

যেদিন তুমি ফিরবে পথে,
একই তোমার গমনপথ-
জেনে রেখো, আজকের অতীত,
রুখে দিতে পারে ভবিষ্যৎ। 

সেদিন হয়ত আমার মতো,
সঙ্গী হবে না তোমার আর,
কীভাবে তুমি পারবে সইতে,
নিজের হাতেই সত্য-হার।

সত্য কখনো হেরেছে বন্ধু?
উঠে কি আসে নি, কোনভাবে?
মিথ্যার তরে সমর সাজিয়ে,
লাভটি তোমার কী হবে?.

মিথ্যাচারিতা করে কতদিন,
কে থেকেছে জাতীয় বীর,
সত্যের পথে চিরকাল ব্যাপী,
উন্নত থাকে মানব শির।





নবীনতর পূর্বতন