প্রিয় ডায়েরী,
এ জগতে আপন বলতে যদি কেউ থেকে থাকে তবে তুমিই। তোমার সাথে কথা বলার সময় আমি কিছুই লুকোতে পারিনা। কারণ তুমি তো আমার সব কষ্টগুলাকে বুকের ভেতর জমা রাখতে পারো। অন্য কারো এতো ধৈর্য নেই। আবার খুশির সব খবর তোমাকে ছাড়া হৃদয় উজাড় করে আর কার কাছে বলা যাবে ?
তুমিই আমার প্রীতি,
তুমিই আমার স্মৃতি।
তোমার মাঝেই গৌচ্ছিত আমার পুরো জীবনের ইতি।
সবচেয়ে আপন মা বাবার সাথে ঘটা কষ্টের ঘটনাগুলোও তোমাকেই বলতে পারি। আচ্ছা বলত, আমার নিত্য নতুন কষ্টের কাহিনীগুলো শুনে তোমার বুকটা কি ফেটে যায়না ? আমার প্রতিটা খুশির মূহুর্তে আনন্দে কি তোমার মিষ্টিমুখ করতে ইচ্ছে হয়না ?
তুমি নয়ত কোনো জীবজন্তু
তুমি নিরব এক সাদা কগজ ও জড় বস্তু,
তোমাতে নেই কোনো অনুভূতি,
তাইতো দিনশেষে তোমারই সাথে প্রেমে মাতি।
ইতি....