ঈদুল আজহা




ঘুম থেকে উঠলাম। টিনের চালে এক আশ্চর্য শব্দের ঝংকার। বৃষ্টি হচ্ছে। ঝুম ঝুমিয়ে জলধারা আঘাত করছে পৃথিবীর এই ছোট্ট ভূ-খণ্ডে। 
আজ বৃষ্টি পড়ছে পাখির বাসায়, খড়ের গাদায়, কাঁঠালের বনে, আমের পাতায়, দিঘির জলে, আমের পাতায়...। 
আজ ঈদ। ঈদুল আজহা। মোড়ের মাঠে ঈদের জামাত হবে ৯ টায়। ঘোষণা দেয়া হয়েছে রাত ১১ টায়। 
কিন্তু সকাল থেকেই ঝুম বৃষ্টি। সেজন্যই আজকে ঈদের জামাতার মাঠে অনুষ্ঠিত হবে না। 
আমাদের ঈদের জামাত আজ অনুষ্ঠিত হবে আমাদের মসজিদে। এই জামাত প্রস্তুতি কর্মযোগ কে সবাই আজ ব্যস্ত। 
আজকের এই দিনটি যেমনই হোক না কেন আজ ঈদের দিন। এই দিনটি আমাদের আনন্দে কাটানো উচিত। পৃথিবীর ঝামেলা জটিলতা যুক্ত এই জীবনে আমাদের আনন্দের মুহূর্তগুলো উপভোগ করা উচিত।  ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজেদের পশুত্বকে কোরবানি করে মানুষের মত মানুষ হয়ে বেঁচে থাকার প্রেরণা যেন আমরা পাই আজকের এই দিনে। 
পৃথিবীর সকল ভাল মানুষের ভাল থাক। মানবতা জয় হোক জয় হোক ধর্ম। সবাইকে ঈদের শুভেচ্ছা। 
এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কতক্ষণ চলবে সেটা বলা যাচ্ছে না। শুধু মেঘমালা থেকে ছোট্ট ছোট্ট বৃষ্টিকণারা ঘাসের উপর এসে পড়ছে। প্রকৃতিতেও আজ ঈদ। ছোট ছোট জলকনারা ঘাসের শিশুর সাথে খেলছে। সকালে গোসল সেরে নিচ্ছে প্রকৃতি। আজ ঈদ। এই জরাজীর্ণ পৃথিবীতে ঈদ এসেছে আবার।

নবীনতর পূর্বতন