রচনাকাল: ২৭ নভেম্বর ২০২৪
লড়াইয়ে নেমেছে হাতের সাথে হাত,
দিনের সাথে রাত।
আকাশ থেকে কেঁদে ফিরিতেছে,
রোনাজারি মোনাজাত!
মা-পিতা তাদের সন্তান ভুলে,
স্বার্থ করিছে চাষ!
পৃথিবীর এই মানবজমিনে,
হুতাশন হাহুতাশ!
ভাইয়ের সাথে যুদ্ধে নেমেছে ভাই,
স্রষ্টার সাথে সৃষ্টিকুলেরা নামিতেছে পাল্লায়।
পিতৃস্নেহ ভুলিয়া পিতারা,পুত্রের ঘাড়ে চালায় ক্ষুর,
সত্যের টুঁটি চাপিয়া ধরিছে,
এক হয়ে সব অসুর-সুর!
আজ হত্যালীলার সাক্ষী যাহারা,
যাহারা হালাকু যাহারা প্রেত!
তাদের নামেই ঠুকছে সালাম,
পাথরে খোদিছে, ফলক শ্বেত!
তবে আমি কেন আর মানবিকতায়,
ভরিয়া রাখিবো আমার প্রাণ?
আমার জিভেও তিয়াস মেটাবে,
মানব-দানব রক্ত ঘ্রাণ।
আমিও ঘৃণার বীজ বপিবো,
ছড়াবো বিশ্বে দারুণ ত্রাস!
আমারে দেখিয়া কাঁপিয়া উঠিবে,
জীবন্মৃত দানব লাশ!
ভালমানুষের বেশ ধরে ধরে,
পৃথিবীতে আমি ছিলাম বেশ!
এবার কোন চতুরতা হলে,
ক্যাঁচিয়া ধরিবো খোপার কেশ!
হও তুমি যেই, দাশ বা প্রভু,
আর যদি হয় অত্যাচার!
তোমার জীবন আমার হাতেই,
নেইকো তোমার রক্ষা আর!
অনেক দেখেছি তোমার লীলা,
এই শুনো মোর মনের ক্ষোভ!
তোমার মুখেই লেপ্টে দেবো,
সহজাত তব দারুন লোভ!