সন্ধ্যা

এক বিষন্ন সন্ধ্যায় 
বকেরা ফিরছে তার ছানাদের কাছে।
হৃদয়ের ক্লান্তি ঝেড়ে,
ক্লান্ত কৃষক। তার ও সন্ততি আছে।

বেদনা,কান্না ভুলে,একখানা পুঁটিমাছ যদিও গেঁথে ছিল কমলার ঠোঁটে,
জীবনের তেজ টানে, 
বকের ছানার টোপ, চলে গেছে ছুটে।

নিজেও সমগ্র দিনে, নিরন্ন 
অভুক্ত ছানাদের জোড়।
অনাহারী বকটির পরিবার,
সু-করুন সুর।

চেয়ে আছে কখন ফিরিবে পিতা,
নিয়ে কোন চকচকে ভোজ!
সারা দিন বিল ঝিলে,
পিতা মাতা করে চলে খোঁজ! 

না খেয়ে নিজের ভাগ,
ছানাদের হাসিমুখ দেখা হলে তার।

একবার বাসার সমীপে ফিরে,
সহর্ষে ভুলে যায় বেদনা ক্ষুধার! 

বকেদের সংসারে মাঝে মাঝে চলে আসে, 
অনিদ্রা,আতংক, দুখ;
ছোট্ট হৃদয় জুড়ে,
বেদনার সংহারী রোগ।


নবীনতর পূর্বতন