প্রিয়,
অনেক দিন হলো তোমার কোনো খুজ খবর নেই। কেমন আছো তুমি, খুব জানতে ইচ্ছে করে। ভালো আছো নিশ্চয়ই । নিজের মতো করে বানানো গল্পগুলো নিয়ে সময়গুলো হয়তো বেশ কেটে যাচ্ছে। কিন্তু আমি তো থমকে আছি তোমার মোহনায়।
আচ্ছা প্রিয়, তুমি কি বলতে পারো ঠিক কবে তোমার মোহনায় ভেড়ানো নৌকাটা ফের চলা শুরু করবে স্রোতের প্রতিকূলে ? ঠিক কবে থেকে তোমার ঘাটের একটার পর একটা সিঁড়ি অতিক্রম করে তোমার হাতটি ধরে পার করে দেবো কিছুটা বেখেয়ালি সময় ? পারবো না হয়তো !
কিন্তু আমি সেইদিনটার অপেক্ষায় আছি। তোমার গল্পের কেন্দ্রে তুমি রাখবে আমায়। তোমার চিন্তায় ভাবনায় শুধু আমিই থাকবো। একটু স্বার্থপর চিন্তা করতে আজকাল আর মন্দ লাগেনা। একটু স্বার্থপর হতে দোষ কি বলো ?
প্রিয়, তুমি কি জানো ; তোমার পাগলামিটা ছোঁয়াচে রোগের মতো আমার উপরেও ঝেঁকে বসেছে। কেনো জানি খুব যত্ন করে সকাল বিকাল একটু সময় নিয়ে পাগলামিটাকে গড়ে তুলি নিজের ভেতর আর তোমার নিষ্পাপ মুখটা দেখে সারাদিনের ক্লান্তিবোধটা সেকেন্ডের মধ্যে দূর করে ফেলি।
তুমি শুধু নিছক কোনো মানবী নও। তুমি এখন নতুন করে বেঁচে থাকার প্রেরণা।
এই পাগলামিটা যেন সব সময় পাশে থাকে। এই পাগলামির আরো গভীরে হারাতে চাই, প্রিয়।
ভালো থেকো
ইতি
ছোঁয়াচে রোগী
কে গো সেই প্রিয়?
উত্তরমুছুন