প্রিয়
দুনিয়া,
হ্যা, দুনিয়া! তুমি তো বেশ ভালই পারো নাচাতে মানুষকে! তুমি ক্ষনিকের, মানুষ তোমাকে পেয়ে চিরস্থায়ী আখেরাতকে ভুলে যায়! তোমার রঙ তামাশা এতোটাই প্রখর যে প্রত্যেক মানুষের গভীরে তোমার ছোঁয়া! তুমি মানুষের আখেরাতকে বরবাদ করে ফেলছো! দুনিয়ার চাকচিক্য দেখে মানুষ অন্ধ হয়ে গেছে। তুমি মানুষের চোঁখে লাল চশমা পরিয়ে দিয়েছ! মানুষ এখন শুধু সুন্দর-টাই দেখে ভিতরে কিছু আছে কিনা তা দেখার যো নেই! দেখে না, নামাযের কথাই বলি, নামাযে কতটা শান্তি তা যদি মানুষ জানত তাহলে খাওয়া -দাওয়া ঘুম ছেড়ে শুধু নামাযই পড়ত। এর দায়ভার কার? নিশ্চয়ই তোমার! তুমি মানুষকে নানা লোভ দেখিয়ে দুনিয়ার (তোমার)কাজে লাগিয়ে রেখেছ! দোকানদার কে নামাযের সময় এলেই তুমি ব্যস্ত করে রাখো, সে এক'শ টাকার জন্যে এক'শ বছরের শান্তি নষ্ট করে ফেলছে! দুনিয়ার একটি নারীর জন্যে সে আখেরাতের হুরদের থেকে বঞ্চিত হচ্ছে।
আর দুনিয়ার নারী, যে কিনা পায়খানা করে, নাকে কি যেনো একটা বের হয়, মাথায় উকুন থাকে, শরীর গন্ধ করে, তার জন্যে মানুষ এতো পাগলপারা! আহ মানুষ যদি জানত যে, আখেরাতে তার জন্যে হুর রয়েছে, যার কিনা পায়খানা, হিকস বা শরীরে গন্ধ নেই! যার সুগন্ধি এমনই যে, সে যদি নাকের হিকস যদি দুনিয়ায় ফেলে তাহলে সারা দুনিয়া সুগন্ধি -ই ভরে যাবে চারদিকে শুধু সুগন্ধি আর সুগন্ধির ঘ্রাণ পাবে!
মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা! সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে। আবার ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে ।"
মানুষ শুধু লাভ চায়, সে দুনিয়ার নগদ পাঁচ টাকার লোভে পাঁচ'শ বছরের শান্তি নষ্ট করে ফেলে! দুনিয়াতে একবার সুবহানাআল্লাহ বললে, আখেরাতে এমন একটি গাছ হয়, যার ছায়া একটি তেজি ঘোড়া এক'শ বছর অতিক্রম করেও শেষ করতে পারবে না। সুবহানাআল্লাহ।
দুনিয়া হলো কামায়ের জায়গা এখানে যত বীজ বপণ করবে আখেরাতে ততই ফল পাবে ।
রাসূল (সা.) বলেছেন, যদি কোন ব্যক্তির নিকট অনেক টাকা থাকে আর সে এইগুলি দান করিতে থাকে এবং ২য় ব্যক্তি আল্লাহর জিকিরে মাশগুল থাকে তবে জিকিরকারী ব্যক্তিই উত্তম হইবে। (মেশকাত) হে মুসলমান ভাই ও বোনেরা! তুমি যদি দুনিয়া চাও, তাহলে দুনিয়া তোমাকে হয়তো তার থেকে কিছু দেবে কিন্তু তুমি যদি আখেরাত চাও, তাহলে তুমি দুনিয়া আখেরাত দুটোই পাবে। দুই দিনের দুনিয়ার জন্যে চিরস্থায়ী আখেরাতকে নষ্ট করো না। দিলের ময়লা কাটাতে চাও ?ভালো কাজে মন দাও। বলা হয়ে থাকে, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল মুর্দা সমতুল্য। হিজরতের দ্বারা একিন বাড়ে, আর দাওয়াতের দ্বারা ইমান বাড়ে। আমার কথা কোথায় হারিয়ে যাচ্ছে, আমার লেখার উদ্দেশ্য হলো, আমরা আখেরাত থেকে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, অথচ, এই জীবন তো কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি।
ইতি
সুন্দর। অতি চমৎকার একটি লেখা। সময়োপযোগী যুগ উপযোগী
উত্তরমুছুনhttps://drive.google.com/file/d/1IOAGwMf-Bv1BsGg1cOP5TRnOhAF8e8sk/view?usp=drivesdk
মুছুন